FCTC App
FCTC Smart Management System
সহজ ব্যবহারের জন্য ইনস্টল করুন
FCTC App ইনস্টল করুন

Safari ব্রাউজারে অ্যাপ ইনস্টল করার নিয়ম:

১. Safari ব্রাউজারের নিচে Share (শেয়ার ) বাটনে চাপুন।
২. নিচে স্ক্রোল করে "Add to Home Screen" (হোম স্ক্রিনে যোগ করুন) চাপুন।
৩. উপরে ডানপাশে Add বাটনে চাপুন।
দক্ষতা অর্জন করুন, ভবিষ্যৎ গড়ুন • বিটিইবি কোড: ২২১০৭
আমাদের পরিচিতি ও ঐতিহ্য

ফ্রেন্ডস কম্পিউটার ট্রেনিং সেন্টার.

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (BTEB) অনুমোদিত কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র | প্রতিষ্ঠান কোড: ২২১০৭

ঐতিহ্যের ১৫+ বছর (Estd. 2010)

দক্ষ মানবসম্পদ ও প্রযুক্তিভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে আমাদের ভূমিকা

ফ্রেন্ডস কম্পিউটার ট্রেনিং সেন্টার. ২০১০ সালে চাঁপাইনবাবগঞ্জ জেলায় কারিগরি ও আইটি শিক্ষার প্রসারে প্রতিষ্ঠিত হয়। বিগত এক দশকেরও বেশি সময় ধরে আমরা হাজারো শিক্ষার্থী, চাকরিপ্রত্যাশী এবং তরুণদের কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে সরকারি-বেসরকারি চাকুরীর উপযুক্ত এবং সফল ফ্রিল্যান্সার হিসেবে গড়ে তুলেছি।

আমাদের প্রতিষ্ঠানটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (BTEB) কর্তৃক অনুমোদিত (প্রতিষ্ঠান কোড: ২২১০৭)। এখান থেকে কোর্স সম্পন্ন করে শিক্ষার্থীরা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সরকারি সার্টিফিকেট অর্জন করতে পারে, যা যেকোনো সরকারি ও আন্তর্জাতিক চাকুরিতে গ্রহণযোগ্য।

সরকারি কোড

BTEB Code: ২২১০৭

প্রতিষ্ঠাকাল

Established: 2010

FCTC Official Logo

ফ্রেন্ডস কম্পিউটার ট্রেনিং সেন্টার.

Friends Computer Training Center

ক্যাম্পাস স্থানান্তর

আমাদের বর্তমান ও পূর্বতন ক্যাম্পাসের তথ্য

বর্তমান নতুন ক্যাম্পাস (প্রধান কার্যালয়)

হরিণগর পিত্তলার মোড়, পুকুরের পাশে, ঘোড়াপাখিয়া বিশ্বাস পাড়া, রামচন্দ্রপুরহাট, চাঁপাইনবাবগঞ্জ

ল্যান্ডমার্ক: হরিণগর পিত্তলার মোড়, পুকুরের পাশে, ঘোড়াপাখিয়া বিশ্বাস পাড়া।

সকল নতুন ব্যাচ ও অফিসিয়াল কার্যক্রম এখানে চালু রয়েছে
পূর্বের পুরানো ক্যাম্পাস

রাণীহাটি বাজার, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ

রাণীহাটি বাজার হতে কার্যক্রম নতুন ঠিকানায় স্থানান্তরিত করা হয়েছে।

এই ক্যাম্পাসের কার্যক্রম সমাপ্ত হয়েছে
মো: আশাদুজ্জামান

মো: আসাদুজ্জামান

প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক

ফ্রেন্ডস কম্পিউটার ট্রেনিং সেন্টার.
পরিচালকের বক্তব্য

ডিজিটাল দক্ষতায় স্বাবলম্বী ভবিষ্যৎ গড়ে তোলাই আমাদের লক্ষ্য

"আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে গেলে কম্পিউটার ও তথ্যপ্রযুক্তির ব্যবহারিক জ্ঞান অর্জন অপরিহার্য। ২০১০ সালে যখন আমরা ফ্রেন্ডস কম্পিউটার ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠা করি, তখন আমাদের মূল উদ্দেশ্য ছিল এলাকার তরুণ প্রজন্মকে সঠিক তথ্যপ্রযুক্তি শিক্ষায় শিক্ষিত করে আত্মকর্মসংস্থানের পথ সুগম করা।"

"একজন গ্রাফিক্স ডিজাইনার ও শিক্ষক হিসেবে আমি সবসময় বিশ্বাস করি—থিওরি নয়, হাতে-কলমে প্র্যাকটিসই একজন শিক্ষার্থীকে সফল পেশাজীবীতে রূপান্তর করতে পারে। তাই আমাদের প্রতিটি কোর্সের সিলেবাস আন্তর্জাতিক মান এবং বাস্তব কাজের চাহিদার সাথে সমন্বয় করে সাজানো হয়েছে।"